দর হারানোর শীর্ষে সোনালী পেপার

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯৭ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭১ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৫ দশমিক ৮০ টাকা বা ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৩৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৮৬ শতাংশ, সোনালী লাইফ ইনসিওরেন্সের ৪ দশমিক ৬৮ শতাংশ, রহিমা ফুডের ৪ দশমিক ৬৫ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৪ দশমিক ৬২ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৪ দশমিক ৪১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ২৮ শতাংশ, ফনিক্স ইনসিওরেন্সের ৪ দশমিক ২৬ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ৪ দশমিক ২৪ শতাংশ কমেছে।