সর্বাধিক বাস বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে ‘সেরা কমার্শিয়াল ভেহিকেল ডিলার ২০২০-২০২১’ অ্যাওয়ার্ড জিতেছে র্যাংগস মোটরস লিমিটেড। সম্প্রতি ভলভো-আইশার কমার্শিয়াল ভেহিকেলস কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত বার্ষিক ডিলার কনফারেন্স ২০২১ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি। এছাড়া অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন প্রক্রিয়ায় উত্কর্ষ অর্জনের জন্যও অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।
একটি বাণিজ্যিক যানবাহন বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের অন্য ডিলারদের তুলনায় র্যাংগস মোটরস লিমিটেড বাংলাদেশে অধিকসংখ্যক বাস বিক্রয় করেছে। সেরা ডিলার হিসেবে এটি তাদের দ্বিতীয় অ্যাওয়ার্ড। এর আগে গত বছর একই ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এছাড়া নির্বাহী পরিচালক সত্যজিত্ সাহা, মার্কেটিং জিএম সঞ্জয় কুমার বালাসহ অন্য ব্যক্তিবর্গ অনলাইন ইভেন্টটিতে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
