ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির বা ৫৪ দশমিক ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইল ক্রাফটের ৯ দশমিক ৯৮ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৯১ শতাংশ, জাহিনটেক্সের ৯ দশমিক ৯০ শতাংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৮৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৯ দশমিক ৮৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯ দশমিক ৮১ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯ দশমিক ৭৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৭৩ শতাংশ এবং রিং শাইনের শেয়ার দর ৯ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।
