ক্যাপসন নিউজ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০:৩৮

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে উপদেষ্টা মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

০০০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক  আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি অংশগ্রহণ করেন। আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ আলোচনায় সভাপতিত্ব করেন এবং সাংবাদিক অজিত কুমার সরকার মূল বক্তা হিসেবে যোগদান করেন। আইসিএবির সিইও শুভাশীষ বসু এতে সূচনা বক্তব্য রাখেন।