কাঠালিয়ায় সড়ক সংস্কারের দাবি

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:১৫

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় সড়ক সংস্কারসহ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শৌলজালিয়া ইউনিয়নের মন্নান খানের বাড়ি সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কচুয়া ও শৌলজালিয়ার স্থানীয় বাসিন্দারা। এতে বক্তব্য রাখেন সেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান মিঠু, ছাত্রলীগ নেতা আবির মাহমুদ শফিক প্রমুখ। এ সময় তারা কচুয়া বাজার সংলগ্ন মন্নান খানের বাড়ি থেকে শৌলজালিয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মানের দাবি জানান। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার জানান, অজ্ঞাত কারণে সড়কটি হয়নি।