রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের কাঁচা সড়কগুলো কাদামাটিতে বেহাল। কোথাও কোথাও সড়কের মধ্যেই স্তূপ হয়ে আছে মাটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়নের বাসিন্দারা। চরগঙ্গা গ্রামের মো. ফারুখ বলেন, একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। বর্ষার সময়ে সড়ক দিয়ে চলাচল করতে কষ্ট হয়। রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ ও বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান আবু হাসানাত আব্দুল্লাহ বলেন, সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হবে। উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির বলেন, ঐ ইউনিয়নের সড়কগুলোও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
