স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ চার জন, নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় এক জন এবং করোনার উপসর্গে পাঁচ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর দুই জন, নাটোরের চার জন, নওগাঁর তিন জন ও চাঁপাইনবাবগঞ্জের এক জন। সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ২৯৯ জন।
