কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে একটি বিয়েবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঐ বাড়ির আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর ৫টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইলওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটে। মুহূর্তে তা ছড়িয়ে আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. জামিন মিয়া বলেন, এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
