নিয়োগ বিজ্ঞপ্তি :স্বনামধন্য আমদানী রপ্তানী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের জন্য সহকারী হিসাবরক্ষক পদে আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত স্বাক্ষরকারীর ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী। অভিজ্ঞতা: কোন বেসরকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ও কম্পিউটার পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ সময়: ৩১ আগষ্ট, ২০২১ইং। আবেদনের সাথে সত্যায়িত দুই কপি ছবি, জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। ঠিকানা: মোঃ রেদুওয়ানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মশিউর রহমান এন্টারপ্রাইজ লিঃ, ৫২/১, নিউ ইস্কাটন রোড, হাসান হোল্ডিং লিঃ (৫তম ফ্লোর), ঢাকা-১০০০। সিকে-৭৭১
নিয়োগ বিজ্ঞপ্তি : সরকারি বিধি মোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা/২০২১ অনুযায়ী সৃষ্ট পদে ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর ও ১ জন নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ দিনের মধ্যে কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১ হাজার টাকা এবং নৈশপ্রহরীর ক্ষেত্রে ৫শত টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।—প্রধান শিক্ষক। সিকে-৭৭০
নিয়োগ বিজ্ঞপ্তি : সরকারি সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক রায়েন্দা রাজৈর ফাজিল মাদরাসা, পোস্ট: রায়েন্দা, উপজেলা: শরণখোলা, জেলা: বাগেরহাট এর এমপিওভুক্ত আলিম স্তরের বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদের জন্য একজন উপাধ্যক্ষ এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও উপাধ্যক্ষ পদে এক হাজার এবং অফিস সহকারী পদে পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) সহ অধ্যক্ষ বরাবরে আবেদন করুন। —অধ্যক্ষ, মোবাইল-০১৭১৫১৪৪৮০৪। সিকে-৭৬৮
