পেট্রোবাংলার জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৫০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পক্ষ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ রাজধানীর আগারগাঁও-এ গ্যাস ট্রান্সমিসন কোম্পানি লিমিটেডে (জিটিসিএল) অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি