রাজউকের উদ্যোগে মশা নিধনে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৫১

১১ আগস্ট সরকারি/ ডেভেলপার/ ব্যক্তি পর্যায়ে নির্মিত/ নির্মাণাধীন ভবনের ব্যবহার ও নির্মাণ ব্যত্যয় যাচাই এবং এডিস মশার বংশ বিস্তার রোধে তদারকি করার নিমিত্বে ভ্রাম্যমাণ আদালত ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন আটটি জোনে চারটি মোবাইল কোর্টের টিমসহ ১৯টি পরিদর্শন টিমের পরিদর্শন কার্যক্রম, পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট ও পরিদর্শন কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন চলবে। পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য উত্পত্তিস্থলসমূহ ভবন মালিক/নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করা হয় এবং ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সতর্ক করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি