গাজীপুরে যুবলীগের উদ্যাগে দুস্থ পরিবারকে খাদ্যসহায়তা

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৫৬

গাজীপুর প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাজীপুরে জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন ও সদস্যসচিব কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদিকা ফাহিমা আক্তার হোসনা, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, আতাউর রহমান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গাজীপুর মটরস শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস সোবাহান, জেলা যুবলীগ নেতা মো. কমর উদ্দিন, আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।