কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ গোপালদী পল্লী বিদ্যুত্ অফিসের

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৫৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা অতিমারি পরিস্থিতিতে আড়াইহাজারের গোপালদী পল্লী বিদ্যুত্ অফিসের উদ্যোগে অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনি ও রবিবার রাতে গোপালদী পল্লী বিদ্যুত্ সমিতির অধীনে ছয়টি ইউনিয়নের ২৭০টি অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

পল্লী বিদ্যুত্ সমিতি নিজস্ব টিমের মাধ্যমে বাছাই করা পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, আটা, লবণ ইত্যাদি বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান। এতে সহযোগিতা করেন এজিএম মাহবুবুর রহমান, ইসি মো. হাফিজুর রহমান, জুনিয়ন ইঞ্জিনিয়ার মো. সুলতান আলী প্রমুখ। ডিজিএম আসাদুজ্জামান বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ খুবই খারাপ অবস্থায় দিনাতিপাত করছেন। এই দিক বিবেচনা করে আমরা গোপালদী পল্লী বিদ্যুত্ সমিতির আওতাধীন ছয়টি ইউনিয়নের অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবার নির্বাচন করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি।