জেসিআই ঢাকা আপটাউন সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে ‘কার্যকরী টিমওয়ার্কের জন্য দক্ষতা বিকাশ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় যোগাযোগ, প্রতিক্রিয়া বিনিময় এবং সহযোগিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে টেলকস, এফএমসিজি, এনজিও, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় এবং বহুজাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশার কর্মীরা অংশ নেন। কর্মশালাটি সেলট্রন ইলেক্ট্রা ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস স্পনসর করে। জেসিআই ঢাকা আপটাউনের স্থানীয় চ্যাপ্টারের সভাপতি রেজওয়ানুর রহমান কর্মশালার সূচনা করেন। কর্মশালা পরিচালনা করেন ইমরান নেওয়াজ খুরশিদ। মডারেটর হিসেবে ছিলেন নাইমুল কাদের। —প্রেস বিজ্ঞপ্তি
