সিজিএ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ, স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন খতম, আলোচনাসভা ও দোয়া মাহফিল হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের শাহাদতবরণকারী সবার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিস্তারিত আলোচনাকালে হিসাব মহানিয়ন্ত্রক উল্লেখ করেন যে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তিদাতা। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। —প্রেস বিজ্ঞপ্তি
