সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক-সেনাবাহিনীর পিকআপ সংঘর্ষে মেহেদী ও দীপঙ্কর নামে দুইজন সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) সন্ধায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, সন্ধ্যায় বঙ্গবন্ধু সেনানিবাসের আর ই ১১ ব্যাটালিয়ানের ৭জন সদস্য নলকা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন সেনাবাহিনীর সদস্য নিহত হন ও তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসজেড
