জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সংসদীয় আসন রংপুর-৬ পীরগঞ্জে গতকাল সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফেরাত কামনায় রংপুর-৬ আসনের প্রতিটি ইউনিয়নের মসজিদসমূহে দোয়া মাহফিল হয়। স্পিকার এতে ভার্চুয়ালি সংযুক্ত হন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাতে স্থানীয় নেতারা অংশ নেন। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
