সংশোধনী

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২০

গতকাল সোমবার দৈনিক ‘ইত্তেফাক’ এর শেষ পৃষ্ঠায় ‘করোনা চিকিত্সায় বেসরকারি হাসপাতাল : শুরুতেই কোভিড রোগীদের চিকিত্সাসেবা শুরু করে এএমজেড হাসপাতাল’ শিরোনামে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে ভুলবশত এএমজেড হাসপাতালের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি হাসপাতালটির চিফ কনসালটেন্ট। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।