মঠবাড়িয়ায় জান্নাতি বেগম হ্যাপি (২১) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। এ খবর শুনে দুই ঘণ্টার ব্যবধানে ঐ গৃহবধূর বাবা জাকির হোসেনও (৪৫) বিষপান করে আত্মহত্যা করেন। সোমবার সকালে পুলিশ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর আগে রবিবার রাতে স্বজনরা বিষপানের পর বাবা-মেয়ের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ রাতে গৃহবধূর দাদা মন্নান হাওলাদার আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। পরে নিহত গৃহবধূর স্বামী মামুনকে গ্রেফতার করে পুলিশ।
