খুলনার দুই হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:১৯

করোনায় আক্রান্ত হয়ে খুলনার দুটি হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ছয়জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

খুলনা বিভাগে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায় (৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা বেগম (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান (৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, খুলনা মহানগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫)।

ইত্তেফাক/এমআর