চট্টগ্রামে করোনায় ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৪৩৮ জন আক্রান্ত হন। সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। আরোগ্যলাভ করেন ৫৩২ জন। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও আরো নয় ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৪৩৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৭৯ জন ও বারো উপজেলার ১৫৯ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭০ হাজার ৫৪ জন ও গ্রামের ২৫ হাজার ৪৬২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে সর্বোচ্চ ৪৯, সীতাকুণ্ডে ৩১, বোয়ালখালীতে ২৯, আনোয়ারায় ১৫, বাঁশখালীতে ১১, হাটহাজারীতে ৬, পটিয়ায় ৫, চন্দনাইশে ৪, ফটিকছড়ি ও সাতকানিয়ায় ৩ জন, মিরসরাইয়ে ২ জন এবং লোহাগাড়ায় ২ জন রয়েছেন।
গতকাল করোনায় শহরের ৪ জন ও গ্রামের ৭ জন মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৩৯ জন। এতে শহরের ৬৫৩ জন ও গ্রামের ৪৮৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৩২ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৬২ হাজার ১৯৯ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৯৮১ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৫৩ হাজার ২১৮ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যুক্ত হন ২২৮ জন এবং ছাড়পত্র নেন ৩৯৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ হাজার ৩৭৯ জন।
ইত্তেফাক/কেকে
