মুহম্মদ আনিসুল হক
১৮ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ৮ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে ন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। আর্থিক দিক ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বাড়বে। কর্মস্থলে সিনিয়রদের আনুকূল্য পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে।
