এইচএসসি পরীক্ষা:২০২২

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:৪৯

পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে আইসিটি

ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক

চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ কুমিল্লা

 

(গ) নং প্রশ্নের উত্তর

উদ্দীপকে বর্ণিত রাশেদের উপর প্রয়োগকৃত চিকিত্সা পদ্ধতির যাদের জন্য উপযোগী:

# ত্বকে ছোট ছোট টিউমার, তিল, আচিল রয়েছে;

# ত্বকে ছোট ছোট ক্যান্সার থাকলে;

# লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদির ক্ষেত্রে;

# ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদির ক্ষেত্রে;

# Plantar, Fascia & Fibroma ইত্যাদির ক্ষেত্রে:

# যারা শারীরিকভাবে দুর্বল এবং কোনোরূপ অপারেশন সহ্য করতে পারবে না তাদের জন্য এই পদ্ধতি উপযোগী।

উদ্দীপকে বর্ণিত রাশেদের উপর প্রয়োগকৃত চিকিত্সা পদ্ধতির যাদের জন্য উপযোগী নয়:

# যাদের ঠাণ্ডায় সংবেদনশীলতা বেশি।

# ক্যান্সার আছে এমন ত্বকে।

# যাদের ক্ষত দেরীতে শুকায় বা ডায়াবেটিক আছে।

# দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা।

# রোগ ছড়িয়ে পড়লে এটি কার্যকর নয়।

বর্তমানে এই পদ্ধতি খুবই কার্যকর ভাবে চিকিত্সায় ব্যবহূত হচ্ছে যা আমাদের চিকিত্সা সেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

(ঘ) নং প্রশ্নের উত্তর

রাশেদ আইসিটি নিয়ে পড়াশুনা করে চিকিত্সা বিজ্ঞানে আইসিটির যে ব্যাপক গুরুত্ব রয়েছে তা জানতে পারে। চিকিত্সা বিজ্ঞানে ক্রায়োসার্জারি রক্তপাতহীন একটি সর্বাধুনিক চিকিত্সা পদ্ধতি সার্জারির ক্ষেত্রে তা প্রমাণিত সত্য। নিম্নে উদ্দীপকের আলোকে রাশেদের পঠিত বিষয়ে ক্রায়োসার্জারির যে গুরুত্বের কথা বলা হয়েছে তা উল্লেখ করা হলো:

# ক্রায়োসার্জারি শরীরের যে অংশে প্রয়োগ করা হয় তা প্রথমে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হয় এবং কতটুকু এলাকা জুড়ে ক্রায়োসার্জারি প্রয়োগ করতে হবে সেটা ঠিক করা হয়।

# বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে সার্জারির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজগুলো করা হয়। যেমন- যকৃত ক্যান্সারের ক্ষেত্রে SKALPEL-ICT নামের সফটওয়্যার ব্যবহার করা হয়।

# ক্রায়োসার্জারিতে জটিল সব কাজগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত প্রোগ্রামের মাধ্যমে নিখুঁতভাবে করা হয়।

# রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারি সম্পর্কিত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি ডাটাবেজ সিস্টেমে সংরক্ষণ করা যায়।

# ক্রায়োসার্জারি চিকিত্সকদের মত বিনিময়ের জন্য টেলি-কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এবং ইন্টারনেটের ব্যবস্থা থাকে।

# সফটওয়্যারের মাধ্যমে রোগাক্রান্ত চিকিত্সা এলাকার চিত্র পাওয়া যায়।

# রোগাক্রান্ত চিকিত্সা এলাকার মাত্রার উপর নির্ভর করে চিকিত্সার মাত্রা নির্ণয়।

# চিকিত্সা মাত্রার উপর নির্ভর করে চিকিত্সা স্থানে কীভাবে ক্রায়োপ্র ব বা নল যাবে তার চিত্র পাওয়া যায়।