হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
মো. শহিদুল ইসলাম
প্রভাষক (হিসাববিজ্ঞান)
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়া
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তাই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হিসাববিজ্ঞানে দ্বিতীয়পত্রের সৃজনশীল অংশের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হলো। এক্ষেত্রে একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কোন থিওরি থাকবে না সবগুলোই গাণিতিক টার্ম হবে।
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
২য় অধ্যায়:অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে লাভ লোকসান বিবরণী, অংশীদারের ঋণ হিসাব প্রণয়ন, অংশীদারদের মূলধন হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় এবং সমন্বিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে লাভ লোকসান সমন্বয় হিসাব ও অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে হবে। যদি অংশীদারগণ তাদের মোট মূলধন স্থির রাখতে চায় তাহলে সেটি কীভাবে রাখতে হবে সে বিষয়েও ভালো জ্ঞান রাখতে হবে। তাছাড়া বেতন ও উত্তোলনের সুদ কীভাবে হিসাবভূক্ত করতে হবে এবং মুনাফা কীভাবে বণ্টন করতে হবে সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
৪র্থ অধ্যায়:যৌথ মূলধনী কোম্পানির হিসাব অধ্যায়টিতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেয়া, ব্যাংক হিসাব প্রস্তুত করা এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত মূলধন সঠিকভাবে নির্ণয় করতে হবে। পরের অংশ আগামীকাল
