সব দর্শকের রুচি এক রকম না। কেউ কমেডি পছন্দ করে, কেউ রোমান্টিক বা কেউ থ্রিলার বা পারিবারিক। আমি একজন শিল্পী হিসেবে তখনই সফল হবো যখন আমি দর্শকদের নানা ধরনের কাজ দিতে পারবো। এজন্য আমার চেষ্টা থাকে নানা ধরনের চরিত্রে কাজ করার। দর্শকদের মধ্যে যার যে রকম রুচি বা পছন্দ সে সেটা বেছে নেবে। আমি খুব সুন্দরভাবে আমার কাজের ছকটা আঁকি যেন দর্শকদের যে চাওয়া থাকে সেটা যেন পূরণ করতে পারি। রুচিশীল কাজ দিয়েই দর্শকের রুচি পরিবর্তন করতে হবে।
দর্শক রুচি ও নিজের কাজের বৈচিত্র্যতা প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
