আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:০১

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও আশুরায় মুসলিম শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৬ অগাস্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতিপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

একই সঙ্গে পবিত্র মহরম উপলক্ষ্যে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে। এ বছরের ২০ অগাস্ট আশুরা পালিত হবে।