স্টাফ রিপোর্টার, দিনাজপুর
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে দিনাজপুরের বোচাগঞ্জ সুকদবেপুর-মাহরেপুর সড়কের ডাইভারসন সড়ক। স্থানীয়রা জানায়, সড়কের বগুলাখাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ চলায় বিকল্প সড়ক হিসেবে ডাইভারসন নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ও ব্রিজের কাজ ধীরগতিতে চলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ পথে চলাচলকারীদের। প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। ফলে ভারী যানবাহনকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, করোনাকালীন ব্রিজের কাজ বন্ধ থাকায় এমনটি হয়েছে।
