ফুলবাড়ীতে আমন আবাদে ব্যস্ত কৃষক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

সময়মতো বৃষ্টির দেখা না পাওয়ায় শেষ সময়ে আমন আবাদে ব্যস্ত সময় পার করেছেন ফুলবাড়ীর কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। পশ্চিমফুলমতি গ্রামের কৃষক সফিকুল ইসলাম ও শাহাদত হোসেন জানান, এ বছর বৃষ্টি নেই। তাই তারা প্রত্যেকেই বারোমাসিয়া নদীর তীরে সেচ ও শ্যালো মেশিন দিয়ে পানি এনে শেষ মুহূর্তে আমনের চাষাবাদ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, এ বছর বৃষ্টি না থাকায় প্রান্তিক কৃষকরা শ্যালো মেশিন ও সেচযন্ত্র দিয়ে ২০-৩০ ভাগ জমিতে আমন আবাদ করেছেন।