সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নিত্য যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সেনবাগ পৌরবাসী। শহরের প্রধান সড়কে একাধিক বাঁক ও সড়ক সরু হওয়ায় যানজট এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। সিএনজিচালক মো. আলম বলেন, পুরো সেনবাগে যানজট ছাড়াই চলাচল করা যায়। কিন্তু সেনবাগ পৌর শহরে আসলেই যানজটে পড়তে হয়। এ ব্যাপারে সওজ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, এ কথা সত্য সেনবাগ পৌর শহরে যানজট দীর্ঘদিনের সমস্যা। যানজট নিরসনে সওজের পক্ষ থেকে ভূমি চিহ্নিত করা হচ্ছে। যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আশাকরি যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।
