তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
ঘেরের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ আর ঘেরে বাঁধে লাউ, কুমড়া, করলা, বেগুন, পুঁইশাক চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার। সমন্বিত চাষে সাড়া জাগিয়েছেন উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েক জন কৃষক। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্যমতে, চলতি বছর উপজেলার ১৬৫ হেক্টর জমির আইলে বিভিন্ন প্রকারের সবজি চাষ হয়েছে। আসাদুজ্জামান, হাফিজুরসহ একাধিক কৃষক জানান, এ পদ্ধতিতে আমরা যেমন লাভবান হচ্ছি, তেমন ঘেরের বাঁধও মজবুত হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ পদ্ধতিতে কৃষকদের আয় কয়েক গুণ বেড়েছে। তারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
