সিরাজগঞ্জে পাটকল চালুর দাবিতে সমাবেশ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশের ২৫টি পাটকল চালু এবং পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জাতীয় জুট মিলের ১ নম্বর গেটে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলর আহ্বায়ক বরকতউল্লাহ, বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবির নেতা সুলতান আহমেদসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বন্ধ মিল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানান।