রাবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর  admission মেনু থেকেও দেখা যাবে।

প্রসঙ্গত, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর নির্ধারিত হয়েছে।