এডিস মশার লার্ভা পাওয়ায় দুই জনকে জরিমানা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৭

ময়মনসিংহ প্রতিনিধি

এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনের মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের নতুনবাজার এলাকার দুই ভবনের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিক্যাল অফিসার ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।