সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সানোয়ার হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সুজানগর পৌর বাজারে ঐ দুর্ঘটনা ঘটে। সানোয়ার পৌর বাজারে একটি মার্কেট নির্মাণকাজে বিদ্যুত্ ব্যবহার করছিল। হঠাত্ অসাবধানতার কারণে তার শরীরে বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
