ক্যাপশন নিউজ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৯

অটোমেটেড চালান সিস্টেম বাস্তবায়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক গতকাল চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

অটোমেটেড চালান সিস্টেম (এ-চালান) বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে গতকাল এক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি ও সিওও এম আখতার হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এসআইবিএলের এমডি (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের জিএম মো. ফোরকান হোসেন

০০০

প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্স আরো দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দিতে এনসিসি ব্যাংক লিমিটেড গত সোমবার প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. জাহিদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন