ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৬ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল তাল্লু স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন সোমবার তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ১০ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাল্লু স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৯৫ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫ দশমিক ৯৮ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ দশমিক ৬৭ শতাংশ, জেনেক্সের ৫ দশমিক ৪০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৫ দশমিক ১৮ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫ দশমিক ০৫ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৫ দশমিক ০১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪ দশমিক ৮৯ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ৪ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
