ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫৩ দশমিক ৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৮৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৯ দশমিক ৮৩ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৭৭ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯ দশমিক ৬৭ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৮ দশমিক ৭৪ শতাংশ, রূপালী ব্যাংকের ৮ দশমিক ৪৫ শতাংশ এবং পূরবী জেনারেল ইনসিওরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
