দ্বিতীয় স্থান ধরে রাখছে আবাহনী

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেসিং রুমে আবাহনীর ফুটবলাররা প্রস্তুত হচ্ছেন। মাঠে নামার আগে ধুম বৃষ্টি। এই অবস্থায় শেখ রাসেলের বিপক্ষে লড়াইয়ে নামল আবাহনী। জিতল ৫-১ গোলে। আগের ম্যাচে আবাহনী হেরেছিলেন সাইফ স্পোর্টিংয়ের কাছে। নাইজেরিয়ান সানডে খেলেননি। তার কপালে আঘাত রয়েছে। গতকাল ষলকে জেতানোর জন্য ব্যান্ডেজ মাথায় নেমে নিজে গোল করলেন আবাহনীকেও জেতালেন সানডে। ২২ খেলায় ১২ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। শেখ রাসেল আছে সাত নম্বরে।

গতকাল ম্যাচের সবগুলো গোল করেছেন বিদেশি ফুটবলাররা। আবাহনীর সানডের দুই গোল ছাড়াও ব্রাজিলিয়ান রাফায়েল দুই, হাইতির বেলফোর্ট এক গোল করেন। এর ফাঁকে শেখ রাসেলের তাজিক ফুটবলার আসারভ গোল করেন। আজ খেলা নেই।