স্পোর্টস রিপোর্টার
দাবা ইভেন্ট দিয়ে আগামী ২২ আগস্ট শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুরুষ ও নারী সদস্যদের ২২ ইভেন্টের পাশাপাশি সদস্যদের স্ত্রী ও সন্তানদের জন্য ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলো হলো অ্যাথলেটিকস, দাবা, টিটি, ব্যাডমিন্টন, ক্যারম, অকশন ব্রীজ, কল ব্রীজ, আর্চারি, গোলক নিক্ষেপ, শ্যুটিং, সাঁতার, লুডু ও মার্বেল দৌড়।
