সিঙ্গাইরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৫

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার পালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। জানা যায়, ডাকাতরা ঐ গ্রামে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— গোপনসূত্রে এ খবর পেয়ে সিঙ্গাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেনের নির্দেশক্রমে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটক ডাকাতরা হলো- মোসাররফ হোসেন মুসা, আবুল হোসেন, করিম ও আনোয়ার হোসেন। থানায় মামলা হয়েছে।