দক্ষিণ বনশ্রী এলাকায় মাদক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩২

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার কাজীবাড়ি মোড়, পশ্চিম নন্দীপাড়া খালপাড়, আমেরিকা প্রবাসীর বাড়ির সামনে খোলা মাঠে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত অবধি মাদকসেবীদের আড্ডা বসে। মাদক সেবনের পাশাপাশি কেনাবেচাও হয়। সমাজবিরোধী কার্যক্রমও সংঘটিত হয় এখানে। জনগণের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটে এবং শঙ্কা বিরাজ করে। এ বিষয়ে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আহমদ আলী

পশ্চিম নন্দীপাড়া, ঢাকা