কক্সবাজার সদর হাসপাতাল দরজা ছাড়া টয়লেট

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩২

ডাক্তাররা বলে থাকেন, অধিকাংশ রোগ জন্ম হয় নোংরা পরিবেশ থেকে। কিন্তু ভিন্ন চিত্র চোখে পড়ে সরকারি হাসপাতালগুলোতে। মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি হাসপাতালে দেখেছি টয়লেটগুলো নোংরা। পরিষ্কার করার জন্য নির্দিষ্ট লোক থাকলেও তাদের জবাবদিহিতা না থাকায় ভালোভাবে পরিষ্কার করা হয় না। নিয়মিত পরিষ্কার না করায় কেমন নোংরা, তা লিখে বোঝানো মুশকিল। ২৫০ শয্যা সদর হাসপাতাল কক্সবাজার, ইয়েলো জোন তৃতীয় তলায় ১৩ বেড বিশিষ্ট দুটি ব্ল­ক রয়েছে। একটি চাইল্ড ব্লক অন্যটি ফিমেল ব্লক। ফিমেল ব্লকে দুটি টয়লেট, দুটি গোসলখানা ও পাঁচটি বেসিন রয়েছে। তার মধ্যে একটি টয়লেট তালাবদ্ধ, চারটি বেসিন নষ্ট ও গোসলখানা দুটি নোংরা। যে একটি টয়লেট খোলা, তার দরজা নেই! সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দরজাটি স্থাপনসহ বেসিনগুলো ঠিক করার আবেদন জানাচ্ছি।

মুহাম্মদ হেদায়ত উল্ল­াহ

মহেশখালী, কক্সবাজার