বরিশাল : বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের উদ্যোগে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, প্যানেল মেয়র-১ গাজি নইমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ অ্যাডভোটেক রফিকুল ইসলাম খোকন প্রমুখ —ইত্তেফাক ০