যাত্রা শুরু করল বাংলাদেশ সরকারের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় ইপি-বিডি ডটকমের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সদস্যসচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ওমেনআই২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন।
নিবন্ধিত ৮১টি অনলাইনের মালিকরা এই সংগঠনের সদস্য। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:ফরিদা ইয়াসমিন (ওমেনআই২৪ ডটকম), আলমগীর হোসেন (বার্তা২৪ ডটকম), বদরুল আলম খান (সারাবাংলা ডটনেট), এস এম জাহিদ হাসান (রাইজিং বিডিডটকম), নজরুল ইসলাম মিঠু (নিউজনেক্সট বিডিডটকম), আব্দুল মজিদ (ঢাকাডিপ্লোম্যাট ডটকম), হামিদ মো. জসিম (এবিনিউজ ২৪ ডটকম), সৌমিত্র দেব (রেডটাইমস ডটকমডটবিডি), তৌহিদুল ইসলাম মিন্টু (দ্য রিপোর্ট২৪ ডটকম), রফিকুল বাসার (এনর্জিবাংলা ডটকম), লতিফুল বারী হামিম (ঢাকানিউজ ২৪ ডটকম), রফিকুল ইসলাম সবুজ (নিউজগার্ডেন বিডিডটকম) এবং খোকন কুমার রায় (সুখবর ডটকম)। —প্রেস বিজ্ঞপ্তি
