গত ১৬ আগস্ট সকাল ৭টায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কুটুম্বপুরস্থ টিবিএসে কারিগরি ত্রুটির কারণে কুমিল্লা শহর এলাকায় ব্যাপক আকারে গ্যাসের নিম্নচাপজনিত সমস্যা সৃষ্টি হয়। ফলে শহর এলাকায় অনেকাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় ও অনেকাংশে স্বল্প চাপ দেখা দেয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ বিষয়টি জিটিসিএল কর্তৃপক্ষকে জানালে জিটিসিএলের চট্টগ্রাম অফিস থেকে কুটুম্বপুর এসে বিজিডিসিএলের কারিগারি সহায়তায় উক্ত টিবিএসের মেরামত কাজ সম্পন্ন করে। টিবিএসটি জিটিসিএলের আওতাভুক্ত হওয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) তাত্ক্ষণিক কিছু করার ছিল না। বিকাল ৩টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এ অনাকাক্ষিত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।—প্রেস বিজ্ঞপ্তি
