জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ এমপির নেতৃত্বে জাতীয় শোক দিবসের কর্মসূচি হিসেবে ১৫ আগস্ট সকাল ৯টায় ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।। পরবর্তী সময়ে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সদস্য সচিব হারুনুর রশিদ, সহসভাপতি মো. সহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তামজীদ রহমান তূর্যসহ নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
