শিক্ষক-কর্মচারীদের স্বপদে আত্মীকরণসহ পাঁচ দফা দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০০:১২

বেসরকারি আমলে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত সব শিক্ষক-কর্মচারীকে স্বপদে আত্মীকরণের দাবি জানিয়েছে নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—শিক্ষক-কর্মচারীগণকে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে পদভিত্তিক গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করা, প্রতিষ্ঠান সরকারিকরণের দিন যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৫৯ উত্তীর্ণ হয়নি তাদেরকে ভূতাপেক্ষ নিয়োগের মাধ্যমে সরকারি সুবিধা প্রদান, আত্মীকরণ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদ সৃজন না হলে বিধিমালা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে স্বপদে বহাল রাখা এবং ভোকেশনাল বিএম শাখার শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আত্মীকরণ বিধিমালা প্রণয়ন করে আগস্ট মাসের মধ্যে এডহক নিয়োগ করে সরকারি বেতনভাতা প্রদান।