সম্পদ, দায় ও চলতি মূলধনের পরিমাণ জানাতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হিসেব দিতে আগামী সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ৩১ জুলাই পর্যন্ত সম্পদ, দায় ও চলতি মূলধনের পাশাপাশি সরবরাহকারীদের কাছে বকেয়া থাকলে তার পরিমাণও জানাতে হবে। এছাড়া টাকা নিয়েও পণ্য দেওয়া হয়নি, এমন গ্রাহক কত এবং গ্রাহকের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, তার পরিমাণ জানাতে হবে।
