মিয়ানমারে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধনে দেশটির ক্ষমতাসীন দলের উদ্যোগে পার্লামেন্টারি কমিটি গঠন করাকে স্বাগত জানিয়েছেন দেশটির মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক বিবৃতিতে তিনি বলেছেন, এই কমিটি গঠন একটি ইতিবাচক অগ্রগতি। আশা করি, এটা মিয়ানমারকে গণতন্ত্রে উত্তোরণে সহযোগিতা করবে। গত বুধবার সেনাবাহিনীর আপত্তি উপেক্ষা করে মিয়ানমারে সংবিধান সংশোধনে এই পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে।
