বরিশালে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু 

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:২৭

বরিশাল বিভাগে বুধবার (১৮ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। এসময় নতুন করে ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৩২২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪১ হাজার ৯১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ মঙ্গলবার রাতের রিপোর্টে ২৬ দশমিক ৪৫ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৯৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৬৯ জন রোগী।

ইত্তেফাক/এমআর